
শাহ সাহিদ উদ্দিন ,কুমিল্লা জেলা প্রতিনিধি : ফ্যাসীবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যেভাবে টাইমলাইন করে ভোটের দাবি জানাচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছেন, ঠিক সেভাবে টাইমলাইন করে ভোটের দাবির সাথে বিচার ও সংস্কারের দাবি করুন।
শনিবার (২৮ জুন) বিকাল ৩টায় ইউসুফপুর আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত ‘পরিচিতি সভায়’ তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ যদি আমার দিকে পাথর ছুড়েন, আমি তার দিকে ফুল ছুড়ে বুকে টেনে নেব।
প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকেই আমার পোস্টোর ছিঁড়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে সম্মান দেন, উপরে উঠান তাকে কেউ টেনে ধরে রাখতে পারেনা। আমাদের প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি, সহিংসতার রাজনীতি কখনো ভালো কিছু করে না।
আমি দেবিদ্বারে ভেসে আসি নাই, দেবিদ্বারে আমার জন্ম। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা জুলাই-আগস্ট অভ্যুত্থানের আগে দেখেছি, মাহফিল থেকে হুজুরদের দাড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো, মাইক বন্ধ করে দেওয়া হতো। আপনারা দেখেছেন এক, দেড়শত কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন। যে ছেলেরা রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে, তারা এমপি হতে চায় নাই, ক্ষমতা চায় নাই। তারা দেশের সংস্কার চেয়েছিল। ওরা চেয়েছিল দেশে বাক স্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে।
আপনার মতামত লিখুন :