
মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি : “গাছ লাগাবো”গাছ বাঁচাবো” আমার সবুজ প্রাণ”সবুজ সতেজ করবো এদেশ”খোদার সেরা দান” এই প্রতিপাদ্যে সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ যুব বিভাগ (শিবির) পরিবেশ সচেতনতা ও সবুজ বাংলাদেশের প্রত্যয় নিয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
২৮ জুন (শনিবার) সকাল ১০টায় উপজেলার সেনা জোন সংলগ্ন মাতামুহুরী ব্রীজ পেরিয়ে আলীকদম পোয়ামুহুরী সড়কে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ আলীকদম উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সেক্রেটারি আমজাদ সাদেকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাশুক এলাহি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বান্দরবান পার্বত্য জেলার সভাপতি কলিম উল্লাহ।বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং নয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুরাদুল ইসলাম। নয়াপাড়া ইউনিয়ন পরিষদ মসজিদের ইমাম মোঃ ছলিম উল্লাহ।
বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠানে অতিথিরা বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-ও গাছ লাগাতে উৎসাহ দিয়েছেন।”
এই কর্মসূচির আওতায় সারাদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সামনে, রাস্তাঘাটের পাশে এবং বসতবাড়ির আশেপাশে বৃক্ষ রোপণ করা হবে। সাধারণ জনগণও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অনেকেই স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন।
স্থানীয় পর্যায়ে এধরণের উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এসময় পথচারীদের মাঝে শতাধিক বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন তারা।
আজকালের কন্ঠ/রাহাত/জয়নাল
আপনার মতামত লিখুন :