মঠবাড়িয়ায় ঐতিহাসিক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

মঠবাড়িয়ায় ঐতিহাসিক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৮, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন
মঠবাড়িয়ায় ঐতিহাসিক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলারঐতিহাসিক কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮জুন) সকালে মঠবাড়িয়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ কর্মীসভা ও শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় ।

জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, মঠবাড়িয়া জামায়াতে ইসলামী আমির জননেতা অধ্যাপক শরীফ মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদের পরিচালনায় শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, পেশাজীবী বিভাগের জেলা সভাপতি ডঃ আব্দুল্লাহ হীল মাহমুদ, পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আফজাল হোসাইন,বায়তুল মাল সেক্রেটারী মোহাম্মদ আল-আমিন,প্রচার সেক্রেটারী মাওলানা আবুল বাশার, পৌর আমীর আব্দুল মালেক মীর, রাজনৈতিক সেক্রেটারী অধ্যাপক ছগির মিয়া, মোহাম্মদ তারেক মনোয়ার, অধ্যাপক নাজমুস সা’দাত, অধ্যাপক আবু সাঈদ জসিম, অধ্যাপক কামরুল ইসলাম, মাস্টার মো হাসান প্রমুখ সহ অনান্য নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/রাহাত/নাজমুল