জজকোর্ট বিভাগের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জজকোর্ট বিভাগের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৮, ২০২৫, ৩:২১ অপরাহ্ন
জজকোর্ট বিভাগের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের জজকোর্ট বিভাগের ইউনিট দায়িত্বশীল সমাবেশ বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মহানগরীর হলরুমে অনুষ্ঠিত হয়।

জজকোর্ট বিভাগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা শামছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে জজকোর্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/রাহাত