বাউফলে আনন্দ উৎযাপনের মধ্যে দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বাউফলে আনন্দ উৎযাপনের মধ্যে দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ৭:২১ অপরাহ্ন
বাউফলে আনন্দ উৎযাপনের মধ্যে দিয়ে রথযাত্রা অনুষ্ঠিত

সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার : পটুয়াখালীর বাউফলে প্রতি বছরের ন্যায় এবারও মদনমোহন আখড়া বাড়িতে রথযাত্রা উদযাপন হয়। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজন করা হয় এই রথযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা আজ শুক্রবার ২৭ (জুলাই) থেকে শুরু হচ্ছে শুকপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা।

বিকেলে এই মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যাতে শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ সকলেই অংশ নিবে ধর্মীয় আবেগে উদ্বেল হয়ে।

উৎসব উপলক্ষে মন্দিরে নানা ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও ভক্তদের জন্য বিশেষ ভোজনের আয়োজন করা হয়।

যানা যায়,৪৬০ বছরের ও বেশি সময় ধরে এই রথযাত্রা উৎসব হচ্ছে।বিভিন্ন পুরান শাত্রে রথযাত্রা উল্লেখ রয়েছে।রথ যাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরানের কথা স্নান যাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি জান জগন্নাথদেব।এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয়।

আগামী ৭ দিন পরে উল্টো রথ যাত্রার মধ্যে দিয়ে শেষ হবে এই উৎসব। তাকে উল্টো রথযাত্রা বলা হয়।

এই দিনে বিশ্বের বিভিন্ন স্থানে এই রথযাত্রা উদযাপন করে থাকে।