সরিষাবাড়ীতে রথযাত্রা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে রথযাত্রা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন
সরিষাবাড়ীতে রথযাত্রা অনুষ্ঠিত

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বিকেল পাঁচটায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জাগনাথ দেবের মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এ রথ যাত্রার আয়োজন করা হয়।

জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, উপজেলা সদরে শ্রী শ্রী জগনাথ দেবের মন্দির প্রাঙ্গণে বাংলা ১৩৩০ সং থেকে জগনাথ দেব মন্দির থেকে এই রথ টেনে রূপালী ব্যাংক মোড় পর্যন্ত নেওয়া হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মন্দির প্রাঙ্গনে রথ যাত্রায় সনাতন ধর্মাবলীদের শত শত নারী পুরুষদের সমাগম ঘটে। বিকেল পাঁচটায় জগনাথ দেব মন্দির প্রাঙ্গণ থেকে ভক্তবৃন্দ রথ টেনে সুনীল কুমার সাহার বাসা পর্যন্ত নেওয়া হয়।

জগন্নাথদের ভক্ত পলাশ কুমার পাল বলেন, রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে ব্যাপক নারী পুরুষের সমাগম ঘটে। ওরে নারী পুরুষ এর রথ টেনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

জগন্নাথ দেবের মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুনীল কুমার সাহা বলেন, শত বছর ধরে সরিষাবাড়ী উপজেলায় এ রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/শফিকুল