
শাহজালাল (রাসেল) : এই আন্দোলনকে ঘিরে, যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূল প্রবেশ পথের ভিতরে ও বাইরে আন্দোলন করতে দেখা গেছে ‘এনবিআর’ কর্মচারীদের।
আজ ২৬ জুন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভবনের দুই গেটে বিপুল পরিমাণ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এরপর থেকে কেউ এনবিআর ভবনে ঢুকতে বা বের হতে পারে নি। ‘এনবিআর’ গেটের বাহির ও ভিতরে বিভিন্ন দাবীতে অবস্থান কর্মসূচি পালন করে ‘এনবিআর’ সংস্কার ঐক্য পরিষদ’ এর নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে এনবিআর ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, সকল প্রকার আইন মেনে নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। আমার অফিসে আমি কেন ঢুকতে পারবো না? আমরা কোনো প্রকার দাঙ্গা-হাঙ্গামা করি নাই। আমরা আলোচনা প্রত্যাখ্যান করি নাই, প্রকৃত বিষয় হচ্ছে আমাদের আলোচনায় ডাকা হয় নাই। আজ যাদের ডাকা হয়েছে কর ও কাস্টমস ক্যাডারের প্রতিনিধিদের। কিন্তু প্রতিনিধি মনোনয়ন দেন প্রতিষ্ঠানের প্রধান চেয়ারম্যান। তিনি তাদেরই মনোনয়ন দিয়েছেন যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন এবং আন্দোলনকে নানাভাবে ব্যাহত করার চেষ্টা করেছেন। আমাদের ডাকলে আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়ে অবশ্যই যাবো।

তিনি বলেন, তাদের সমবেত হওয়া ঠেকাতেই এনবিআর ভবন অবরুদ্ধ করে রাখা হয়েছে। এনবিআরে ঢোকা ও বের হওয়া নিয়ে অলিখিত নিষেধাজ্ঞা চলছে। কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এনবিআরের বর্তমান চেয়ারম্যানের অপসারণ এবং নিপীড়নমূলক বদলির আদেশ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি চালিয়ে যাচ্ছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।
শুক্রবার (২৭ জুন) এর মধ্যে দাবি না মানলে শনিবার (২৮ জুন) থেকে লাগাতার শার্টডাউনের কর্মসূচি শুরু করবে বলে ঘোষণা দেন সংগঠনটির নেতৃবৃন্দরা। তারা বলেন,
এর আগে, গত মঙ্গলবার আগারগাঁওয়ের এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ঐক্য পরিষদ। এর আগেও, সরকার গত ১২ মে এনবিআরকে দুটি ভাগে বিভক্ত করার একটি অধ্যাদেশ জারি করে। এরপর ২৬ মে পর্যন্ত কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি এবং কলমবিরতি পালন করে।পরে ২৫ মে রাতে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআরকে বিলুপ্ত নয়, বরং ‘স্বাধীন ও বিশেষায়িত’ সংস্থায় উন্নীত করা হবে। এরপরই আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।
আজকালের কন্ঠ/রাহাত/শাহজালাল
আপনার মতামত লিখুন :