দেবিদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত | Daily AjKaler Kontho

দেবিদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৫, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ন
দেবিদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুল ইসলাম (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম কুমিল্লা বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের নবীউল্লাহর ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

শাহিন মিয়া নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সাইদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে কংশনগরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এতে তার মাথার মগজ বেরিয়ে আসে। ঘটনাস্থলেই সাইদুল মারা যায়। তার মাথায় কোন হেলমেট ছিল না । তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয় পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা গেছে।

মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী বলেন, দুর্ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ পাইনি। পরে নিহতের বাড়িতে গিয়ে মরদের সুরতহাল রিপোর্ট তৈরী করি। তার অভিভাবকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/রাহাত/সাহিদ