মুমিনুল আরও ওপরে সাকিবকে টপকে | Daily AjKaler Kontho

মুমিনুল আরও ওপরে সাকিবকে টপকে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৫, ২০২৫, ৩:১০ অপরাহ্ন
মুমিনুল আরও ওপরে সাকিবকে টপকে

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে দারুণ শুরুর পর থেমেছেন ২১ রানে। তাতেই পেছনে পড়েছেন সাকিব আল হাসান।

কলম্বোতে মুমিনুল নামেন ৪৫৯১ রান নিয়ে। ৭১ টেস্টে সাকিব তুলেছেন ৪৬০৯ রান। সাকিবকে পেছনে ফেলতে মুমিনুলের অবশ্য ৫টি ইনিংস বেশি খেলতে হয়েছে। ৭৪ টেস্টে (কলম্বো টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত) মুমিনুলের রান ৪৬১২।

সাকিবকে চারে ঠেলে মুমিনুল তিনে উঠলেও শীর্ষ অনেক দূর। এই তালিকায় দুইয়ে আছেন তামিম ইকবাল। ৭০ টেস্টে সাবেক এই তারকা করেছেন ৫১৩৪ রান। শীর্ষে থাকা মুশফিকুর রহিম এখনও খেলছেন। মিস্টার ডিপেন্ডঅ্যাবলের ঝুলিতে ৬২৬৭ রান।

শ্রীলংকার বিপক্ষে রেকর্ড গড়লেও ব্যাটিংয়ে থিতু হয়ে রাজ করতে পারেননি মুমিনুল। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ফিরেছেন উইকেট বিলিয়ে। গল টেস্টে প্রথম ইনিংসে ২৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৪ রান। আজ ২১। মুমিনুলের ব্যাটে সবশেষ ফিফটি এসেছিল এ বছর জিম্বাবুয়ের বিপক্ষে, সিলেট টেস্টে। সবশেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গত বছর কানপুরে, ভারতের বিপক্ষে।

আজকালের কন্ঠ/আর বি