ইয়াবার টাকার জন্য দেড় মাসের সন্তান বিক্রি | Daily AjKaler Kontho

ইয়াবার টাকার জন্য দেড় মাসের সন্তান বিক্রি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
ইয়াবার টাকার জন্য দেড় মাসের সন্তান বিক্রি

বিশেষ প্রতিনিধি : শরীয়তপুরে নেশার টাকার জোগান দিতে মায়ের মমতা ও বাবার ভালোবাসা বিক্রি হলো মাত্র ৩০ হাজার টাকায়।শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপালং গ্রামে ঘটে গেছে।

ইয়াবাসেবী দম্পতি শ্রাবণী ও ইব্রাহিম তাদের দেড় মাস বয়সী শিশু পুত্র ইরফানকে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, এই দম্পতির দুই সন্তান রয়েছে—মেয়ের নাম মে আলিফা, বয়স দুই বছর, এবং সদ্যজাত পুত্র ইরফান, যার বয়স ছিল মাত্র দেড় মাস। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শ্রাবণী-ইব্রাহিম মাদকাসক্ত, বিশেষ করে ইয়াবা সেবনে অভ্যস্ত। নেশার অর্থ জোগাড় করতেই তারা এই অমানবিক সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা শিশু অধিকার সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সমাজকর্মীদের মতে, এটি কেবল একটি পারিবারিক দুর্যোগ নয়, বরং সামাজিক ও রাষ্ট্রীয় ব্যর্থতার এক করুণ প্রতিচ্ছবি।

আজকালের কন্ঠ/রাহাত/বি