নলছিটিতে দেড় কেজি গাঁজা ও ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

নলছিটিতে দেড় কেজি গাঁজা ও ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ২:২৭ অপরাহ্ন
নলছিটিতে দেড় কেজি গাঁজা ও ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

মো:শাখাওয়াত হোসেন সোহাগ, নলছিটি (ঝালকাঠির) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে দেড় কেজি গাঁজা ও ইয়াবা সহ এক জনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। সোমবার (২৩ জুন ) দিবাগত রাত ১ টার দিকে নলছিটি পৌরসভার খাসমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার সাথে থাকা রবিউল (৩০) নামে একজন সহযোগী পালিয়ে যান। গ্রেপ্তার আরিফ বিল্লাহ (২৮) ওই এলাকার মৃত ওয়াহেদ খলিফার ছেলে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম খাসমহল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি আরিফ বিল্লাহকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা ও ৭০ হাজার ১০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/রাহাত/শাখাওয়াত