
কাজী ইমরান ,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় বিল থেকে অজ্ঞাত এক মানুষের কংকাল উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রাম ও দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের বিলের মধ্যে তীল খেত থেকে কংকালটি উদ্ধার করে পুলিশ।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম কংকাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রাম ও দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের বিলে তীল কাটতে গিয়ে একটি অজ্ঞাত মানুষের কংকালের হাড় ও মাথার খুলি বিভিন্ন স্থানীয় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখেতে পান লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের মো. সাখাওত হোসেন নামে এক ব্যক্তি। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দেয়া হলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কংকলটি উদ্ধার করে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই কংকালটি নারী নাকি পুরুষ এবং এর পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মানুষের কংকাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে নারীর কংকাল বল ধারণা করা হচ্ছে।তিনি আরও বলেন আমরা সকল থানায় মেসেজটি পাঠিয়ে দিয়েছ। কংকালের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজকালের কন্ঠ/রাণী/কাজী ইমরান
আপনার মতামত লিখুন :