গাইবান্ধায় ৫৬ জন কৃষকের চেক ফেরত পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

গাইবান্ধায় ৫৬ জন কৃষকের চেক ফেরত পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৩, ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
গাইবান্ধায় ৫৬ জন কৃষকের চেক ফেরত পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ উইগ্রো টেকনোলজি লিমিটেড থেকে ৫৬ জন কৃষক ঋণ নিতে ফাকা চেক দিয়ে ঋণ পরিশোধ হওয়ার এক বছর অতিবাহিত হওয়ার পরেও চেক ফেরত দিচ্ছে না কোম্পানির কর্মকর্তারা। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। তাই দ্রুত সময়ের মধ্যে চেক ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

আজ ২৩ জুন গাইবান্ধার নতুনবন্দর আর্টিকেল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পেশ করেন ভুক্তভোগী সুমেন চন্দ্র। এসময় আরো বক্তব্য রাখেন কৃষক মোঃ রনজু মন্ডল, মোঃ আমজাদ আলী, শ্রী বিধান চন্দ্র শীল প্রমুখ।ভুক্তভোগী কৃষকরা বলেন ১ লক্ষ করে টাকা ঋণ নিয়ে সুদসহ ১ লাখ দশ হাজার টাকা পরিশোধ করেছি।

ঋণ নেওয়ার আগে ডকুমেন্টস হিসাবে ফাকা দুটি করে ফাকা চেকে স্বাক্ষর নিয়ে আমাদেরকে ঋণ দেয়। ঋণ পরিশোধ করার পরেও তারা আমাদের ৫৬ জন কৃষকের চেক ফেরত দিচ্ছে না। তাই আমরা সংশয়ে আছি। আমরা সরকারের কাছে দাবী জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে যেন আমরা চেকগুলো ফেরত পাই।

আজকালের কন্ঠ/রাণী/ গাইবান্ধা