নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্র'তিবাদে বিএনপির প্র'তিবাদ মিছিল। | Daily AjKaler Kontho

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্র’তিবাদে বিএনপির প্র’তিবাদ মিছিল।


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২২, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্র’তিবাদে বিএনপির প্র’তিবাদ মিছিল।

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানির নির্দেশনায় নেত্রকোনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন ২০২৫) সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল বের করেন নেত্রকোনা জেলা ও শহর বিএনপি’র নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেস উদ্দিন ফারাস এবং সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারী।

বিএনপি নেতারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে হঠাৎ করে শহরে যে ঝটিকা মিছিল বের করা হয়, তা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় প্রতিবাদ জানাতেই বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নামে।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে,রাজনৈতিক।অস্থিতিশীলতা তৈরির যেকোনো চক্রান্ত রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা সবসময় সতর্ক আছে। দেশের গণতন্ত্র ও নিরাপত্তার প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না।

আজকালের কন্ঠ/রাণী/সুশীল আচার্য্য