
ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর ৯ নং খাগডহর ইউনিয়নের মাইজবাড়ী নতুন বাজারে জাতীয়তাবাদী তাঁতীদল ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কোতোয়ালী তাঁতীদলের সভাপতি আরিফ রব্বানী। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-০৪ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদল সভাপতি মোজাম্মেল হক টুটু। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মীদের উজ্জীবিত করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো
আপনার মতামত লিখুন :