বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যকরী সংসদের নির্বাচন অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যকরী সংসদের নির্বাচন অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২১, ২০২৫, ৯:০৬ অপরাহ্ন
বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্যকরী সংসদের নির্বাচন অনুষ্ঠিত

শাহজালাল (রাসেল) : শনিবার ( ২১ জুন ) রাজধানীর একটি স্কুলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক, এই দুটি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একাধিক প্রার্থী না থাকায় সভাপতি পদে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সাধারণ সম্পাদক পদে মোঃ মোশাররফ হোসেন চৌধুরী সহ বাকী সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

সহ-সভাপতি পদে মোঃ জাহিদুর রহমান দিপু, মোঃ মোস্তাইন বিল্লাহ, ডাঃ এ কে এম আহসান হাবিব রুবেল, আ.ফ.ম. জিন্নাতুল ইসলাম তপন, ডা. আতাউর রহমান, নাসরিন বেগম, মোঃ মোকাররম হোসেন, মোঃ সামিউল ইসলাম খান ও শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ্যাড. মোঃ রবিউল হোসেন রবি, মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ শামীম হোসেন, মোঃ ছালজার হোসেন ও তানজিয়া খান প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী বলেন, সবকটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। দুটি পদে নির্বাচন হচ্ছে। আমরা প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই বগুড়া সমিতি ঢাকা’র উন্নয়নে কাজ করব। খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করছেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার।

একাধিক ভোটার বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রত্যেকেই আমাদের আপনজন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সকলকে তো জয়ী করতে পারবোনা, তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই বগুড়া সমিতি ঢাকা’র উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।

নির্বাচন কমিশনার বলেন, প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম-কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। একে অপরের আপনজন, কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। ভোটারদের পক্ষ থেকেও কোন অভিযোগ পাওয়া যায় নি। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

আজকালের কন্ঠ/রাহাত/শাহজালাল