
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল। ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি থেকে একযোগে ১৬ জনের সদস্যপদ বাতিল করা হয়েছে। সমিতির কার্যনির্বাহী পরিষদের গত ২২ এপ্রিলের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এটা কার্যকর করা হয়।
রোববার (১৫ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। যাদের সদস্যপদ বাতিল হয়েছে—মো. মনজুর হোসেন, মো. আবদুল মান্নান রসুল, তপন কুমার রায় চৌধুরী, এম আলম খান কামাল, খান সাইফুল্লাহ পনির, মো. মাহাবুবুর রহমান তালুকদার, জি. কে. মোস্তাফিজুর রহমান, আ. স. ম. মোস্তাফিজুর রহমান (মনু), সঞ্জয় কুমার মিত্র, মো. আনোয়ার হোসেন হাওলাদার, মো. মোর্শেদ কামাল তালুকদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মো. আবুল বাশার এবং এস. এম. রুহুল আমীন রিজভী।সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান এবং সভাপতি মো. শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত নোটিশে সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। একইসঙ্গে পৃথক চিঠির মাধ্যমে তাদের প্রত্যেককে সিদ্ধান্তের বিষয়টি অবহিত করা হয়।
আপনার মতামত লিখুন :