সরিষাবাড়ীতে সচেতনামূলক কর্মশালা ও গাছের চারা বিতরণ | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে সচেতনামূলক কর্মশালা ও গাছের চারা বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৭, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন
সরিষাবাড়ীতে সচেতনামূলক কর্মশালা ও গাছের চারা বিতরণ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপী কৃষি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরে কৃষক ও নানা পেশাজীবী মানুষের মধ্যে নিম গাছের চারা বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি প্রধান দেশ হিসেবে ও প্রযুক্তি নির্ভরশীল কৃষি উৎপাদনশীলতা, যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ বৃদ্ধি, তরল জৈব সার, জৈব বালাই নাশক প্রস্তুত ও প্রয়োগ এ বিষয়ে এককর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া পারভিন, উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, কৃষক তারা মিয়া, সবুজ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামির সরিষাবাড়ী শাখার আমীর ইঞ্জিনিয়ার মাসুদ রানা দুলাল, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, কৃষকদের সচেতন করতে ও যান্ত্রিক পদ্ধতিতে কৃষকদের আবাদে উদ্বুদ্ধ করতে এ কর্মশালার আয়োজন করা হয়।