
মোঃ রোকনুজ্জামান, গাজীপুর জেলা প্রতিনিধি : ঘটনাটি রোববার সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় ঘটে। নেত্রকোনা জেলার বাসিন্দা ১৪ বছর বয়সী ওই কিশোরী স্থানীয় তালহা স্পিনিং মিলস লিমিটেড কারখানায় চাকরির সন্ধানে গিয়েছিল। অভিযোগ রয়েছে, কারখানার গেটের পাশে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী মো. লিটন মিয়া (৪০) তাকে বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বুথের ভেতরে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছে। এ ঘটনায় নিরাপত্তাকর্মীকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
কিশোরীর বাবা জানান, ঘটনার পর তিনি স্থানীয় শ্রীপুর থানায় গিয়ে মামলা দায়ের করেছেন। আজ সোমবার এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “কিশোরীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত লিটন ঘটনার পর পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিটন মিয়া এমসি বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন এবং দীর্ঘদিন ধরে ওই এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। কিশোরী ধর্ষণকারী মো. লিটন মিয়াকে (৪০) শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ
আপনার মতামত লিখুন :