
খান মেহেদী : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য জননেতা আবুল হোসেন খানের দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান , আগামিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি হবে পরিচ্ছন্ন ও আদর্শিক নেতৃত্ব নির্ভর। তাই মিরজাফর, বিশ্বাসঘাতক ও বেঈমানমুক্ত সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে গড়ে তুলতে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। ধানের শীষ মুখে হৃদয়ে অন্যকিছু এমন ধানের শীষ বিরোধীদের আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে জাতীয়বাদী দল বিএনপিকে কলঙ্ক মুক্ত করতে হবে।
তিনি বলেন,বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে কলঙ্ক মুক্ত করা হয়েছে এবার তারানোর পালা,বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কমিটিতে যেনো মীরজাফর এবং হাইব্রিডদের স্থান না হয় সেই লক্ষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি বোঝাতে হবে। দেশ পরিচালনায় জাতীয়বাদী দল বিএনপি ও জন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কোনো বিকল্প নাই, তেমনি রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছাতে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ জাতীয়বাদী দল বিএনপির কোনো বিকল্প নেই।
জননেতা আবুল হোসেন খান আরো বলেন, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের অস্থিত্ব রক্ষায় যেমন ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রয়োজন: তেমনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের ধারক-বাহক জাতীয়বাদী দল বিএনপিকেও ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষে তার রাজনৈতিক লক্ষ্যে পৌচ্ছা ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করা কঠিন হবে। তিনি বলেন, আমাদের প্রতিজ্ঞা হোক একটাই জননেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ জাতীয়বাদী দল বিএনপিকে নিয়ে আগামিতে এগিয়ে যাওয়া।
তিনি আরো বলেন, আদর্শিক ও জ্ঞানভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে এজন্য ঐক্যবদ্ধ জাতীয় ভোক্তাবাদী বিএনপির কোনো বিকল্প নাই।
তৃণমুল নেতাকর্মীদের মাঝে পৌচ্ছে দিতে হাবে জাতীয়বাদী দল বিএনপির রাজনৈতিক দর্শন। তার মতে মূখে কেবল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের কথা বললেই দায়িত্ব শেষ হয়ে যায় না।
জাতীয়বাদী দল বিএনপির রাজনৈতিক দর্শন কি, অর্থনৈতিক কর্মসূচী তথা উৎপাদন, উন্নয়ন, বিনিয়োগ-কর্মসংস্থান এবং আধিপত্যবাদ-সম্প্রসারণবাদ কি ও তার ক্ষতির দিকগুলো সম্পর্কে স্পষ্ট বক্তব্য থাকতে হবে। আমরা যে স্বাধীনতা-সার্বভৌমত্বের নেই প্রশ্নে আপোষহীণ সে বিষয়টি সকল নেতাকর্মীদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। তা ছড়িয়ে দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে আমরা কি পেয়েছি। আমরা কেনো জাতীয়বাদী দল বিএনপি করি, অন্যদলের সঙ্গে জাতীয়বাদী দল বিএনপির পার্থক্য কি, মানুষ কেনো জাতীয়বাদী দল বিএনপির ভালোবাসে ও সমর্থন করি-এসব বিষয়ে তৃণমুল পর্যায় থেকে শুরু করে সকল নেতাকর্মীদের মাঝে সুস্পষ্ট ধারণা তথা দিকনির্দেশনা থাকতে হবে। তাহলে তারা দলের প্রতি আরও নিবেদিত হয়ে কাজ করতে পারবেন। আগামীতে ঐক্যবদ্ধ জাতীয়বাদী দল বিএনপিকে নিয়ে এলাকায় জাতীয়বাদী দল বিএনপিরকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী, বেগবান ও সু-প্রতিষ্ঠিত করা হবে। পাশাপাশি জাতীয়বাদী দল বিএনপির রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। জাতীয়বাদী দল বিএনপি হলো অসাম্প্রদায়িক, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই জাতীয়বাদী দল বিএনপিরকে আগামীতেও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামীতেও যাবে। আগামীতে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও বেগবান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তিনি আগামিতে সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছায়াতলে আশার আহবান জানান।
আপনার মতামত লিখুন :