২০২৫ সালে নতুন ভোটার হন ঘরে বসেই! আবেদন করবেন যেভাবে | Daily AjKaler Kontho

২০২৫ সালে নতুন ভোটার হন ঘরে বসেই! আবেদন করবেন যেভাবে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৬, ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
২০২৫ সালে নতুন ভোটার হন ঘরে বসেই! আবেদন করবেন যেভাবে

আজকালের কন্ঠ ডেস্ক :  ২০২৫ সালের মধ্যে যেসব নাগরিক এখনও জাতীয় পরিচয়পত্র (NID) পাননি বা নতুন ভোটার হননি, তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ। এবার ঘরে বসেই অনলাইনে আবেদন করে নতুন ভোটার হওয়া যাবে সহজেই। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষ (NID) তাদের ওয়েবসাইটে এই সুযোগ চালু করেছে। আবেদন করতে পারবেন স্মার্টফোন কিংবা কম্পিউটার দিয়েই।

অনলাইন আবেদন করতে যা যা করতে হবে:

✅ প্রথম ধাপ: মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজারে গিয়ে ভিজিট করুন:
👉 https://services.nidw.gov.bd

✅ নতুন নিবন্ধন আবেদন করুন:
সাইটে প্রবেশের পর “নতুন নিবন্ধনের জন্য আবেদন” অপশনে ক্লিক করুন। এরপর ধাপে ধাপে দিতে হবে নাম (ইংরেজিতে), জন্ম তারিখ, ক্যাপচা কোড এবং মোবাইল নম্বর।

✅ ওটিপি যাচাই ও অ্যাকাউন্ট তৈরি:
আপনার মোবাইলে আসা OTP দিয়ে ভেরিফাই করে ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করতে হবে। এরপর লগইন করে প্রোফাইল আপডেট করতে হবে।

✅ ব্যক্তিগত তথ্য ও ঠিকানা পূরণ:
প্রোফাইলে গিয়ে আপনাকে দিতে হবে ব্যক্তিগত তথ্য যেমন: নাম (বাংলা ও ইংরেজি), জন্মস্থান, লিঙ্গ, রক্তের গ্রুপ, পিতামাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, পেশা এবং স্থায়ী ও বর্তমান ঠিকানা।

✅ ফরম ডাউনলোড ও জমা:
সব তথ্য পূরণ ও সাবমিট করার পর আপনি একটি পূরণকৃত আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। এই ফরমে শনাক্তকারী (যেমন: স্থানীয় ইউপি চেয়ারম্যান/মেম্বার) এর স্বাক্ষর এবং NID নম্বর লাগবে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে:

✅ অনলাইন জন্মনিবন্ধনের কপি (বাংলা ও ইংরেজি)

✅ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি (যদি থাকে)

✅ বিবাহিত হলে কাবিননামা

✅ বাসার বিদ্যুৎ/পানি বিল বা হোল্ডিং ট্যাক্সের রশিদ

✅ পিতা-মাতার NID কপি (ঐচ্ছিক)

✅ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স কপি (যদি থাকে)

সব কাগজপত্রসহ আবেদন ফরমটি আপনার উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার ৭-১০ দিন পর মোবাইলে কল বা মেসেজের মাধ্যমে আপনাকে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও স্বাক্ষরের জন্য ডাকা হবে।

এরপর নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি অনলাইনে আপনার ডিজিটাল NID কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরে স্মার্ট কার্ড সংগ্রহের সুযোগ পাবেন।

সূত্রঃ https://youtu.be/A_BtfG2iWkk?si=CmAfm37AtEdaoZCx