শরীয়তপুরে ৩ ঘণ্টা পর মাদক মামলার ২ আসামি গ্রেফতার | Daily AjKaler Kontho

শরীয়তপুরে ৩ ঘণ্টা পর মাদক মামলার ২ আসামি গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
শরীয়তপুরে ৩ ঘণ্টা পর মাদক মামলার ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর থেকে মাদক মামলার দুই আসামি পালিয়েছে । পরে পুলিশ অভিযান চালিয়ে ৩ ঘন্টা পরে তাদের আটক করতে সক্ষম হন থানা পুলিশ।

আজ রোববার (১৫ জুন) দুপুর ১টার দিকে আদালত চত্ত্বরে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, জাজিরা উপজেলার পদ্মা দক্ষিণ এলাকার হারুন মাদবরের ছেলে সুরুজ মাদবর ও একই এলাকার মৃত কুদ্দুস শেখের ছেলে দুলাল শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে মাদক মামলায় সুরুজ মাদবর ও দুলাল শেখকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। রোববার দুপুরে শুনানির জন্য তাদের আদালতে নিয়ে আসা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে হ্যান্ডকাফসহ তারা কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে দুলাল শেখ ও পরবর্তীতে সুরুজ মাদবরকেও গ্রেফতার করে।

এ ব্যাপারে শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম জানান পুলিশ কাস্টরি থেকে মাদক মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।