
স্পোর্টস ডেস্ক : এরপর আইসিসির সহযোগী দেশ আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে। এমন হতশ্রী ফর্ম সঙ্গী করেই এবার শ্রীলঙ্কায় গিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে আগামী ১৭ জুন শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
এই ম্যাচে নতুন ওয়ানডে অধিনায়ক এবং টেস্ট দলের কার্যকরী ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রোববার (১৫ জুন) শ্রীলঙ্কায় গণমাধ্যমের সঙ্গে আলাপে হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ’(মিরাজ) গত কয়েকদিন থেকে তুলনামূলক আজ অনেকটা সুস্থ হয়েছে। ওষুধ নেওয়ার পর সন্ধ্যায় ওর অবস্থা কেমন থাকে, সেটা দেখা হবে। আশা করছি, আগামীকাল (সোমবার) অনুশীলনে ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’
মিরাজ খেলতে না পারলে বাংলাদেশের স্পিন বিভাগে বড় প্রভাব পড়তে পারে। কারণ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে জুটি গড়ে স্পিন আক্রমণের গুরুদায়িত্ব থাকে মিরাজের কাঁধে। এছাড়া ব্যাটিংয়েও বড় নির্ভরতার নাম তিনি।
তাই মিরাজ খেলতে না পারলে টিম কম্বিনেশনে জটিল সমস্যায় পড়ে যাবে বাংলাদেশ। যদিও সিমন্স এটাকে অন্যদের জন্য সম্ভাব্য সেরা সুযোগ হিসেবে দেখছেন, ‘এতে অবশ্যই কিছুটা দুশ্চিন্তা যোগ হয়। তবে একজনের সমস্যা অন্য কারও জন্য সুযোগ এনে দিতে পারে। মিরাজ না খেললে অন্য কাউকে এগিয়ে আসতে হবে। একাদশ চূড়ান্ত হয়নি। সোমবার মাঠের অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করছে বাংলাদেশ। আগের চক্রগুলোতে হতাশা সঙ্গী হলেও এবার ভালো কিছুর আশায় বুক বাঁধছেন ক্রিকেটাররা।
আপনার মতামত লিখুন :