বরিশালে হানিফ পরিবহণ ও মঠরসাইকেল মুখামুখি সংঘর্ষ নিহত ১ | Daily AjKaler Kontho

বরিশালে হানিফ পরিবহণ ও মঠরসাইকেল মুখামুখি সংঘর্ষ নিহত ১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
বরিশালে হানিফ পরিবহণ ও মঠরসাইকেল মুখামুখি সংঘর্ষ নিহত ১

জামাল কাড়াল, বরিশাল প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের সাথে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে আজ রবিবার (১৫ জুন) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা—বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায়।

নিহত মোটরসাইকেল চালক জাহিদ হাসান (২৯) মাদারীপুরের শিবচর পৌরসভার তালুকদারকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জাহিদ হাসান নিহত হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, উভয় যানের বেপরোয়াগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।ঘটনার পর পরই দূর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে।