
নোয়াখালী জেলা প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির দ্বিতীয় ত্রি-বার্ষিক কাউন্সিল (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। এতে এএইচএম মান্নান মুন্না সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা, এবং অভিনন্দন জানিয়েছে কোম্পানীগঞ্জ সাংবাদিক ফোরাম।
১৩ জুন (শুক্রবার) বিকেল ৩টায় চট্টগ্রামের মুরাদপুর ফরেস্ট গেইটে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাসাপ’র বিদায়ী সভাপতি মাহবুব পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী) এবং সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক বিজয় ধর (ঢাকা ট্রিবিউন, রাঙামাটি)।
সাংবাদিক এএইচএম মান্নান মুন্না বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি। তিনি তাঁর এ-ই অর্জনকে গৌরবের আখ্যায়িত করেন,এটা কোম্পানীগঞ্জ উপজেলা তথা আমাদের সবার জন্য গর্বের।
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক মুন্না বলেন, ‘আমার এই অর্জনের ভাগিদার সবাই। সবার দোয়া’র দরখাস্তয় আমি সভাপতি নির্বাচিত হয়েছি।
নবনির্বাচিত সভাপতি সাংবাদিক এএইচএম মান্নান মুন্না বলেন,বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির দ্বিতীয় ত্রি-বার্ষিক কাউন্সিল মাধ্যমে নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, আমরা সবাই মিলে সংগঠনকে আরও গতিশীল করব বলে বিশ্বাস করি। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছি, আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।’
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করে মানসিক শান্তি পেয়েছি। সংগঠনকে শক্তিশালী করতে এবং নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সবার সহযোগিতা চাই।’
উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক পরিষদ (বাসাপ) ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের কর্মরত জাতীয় অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই সাংবাদিক পরিষদ (বাসাপ) সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :