
নুর হোসেন মিয়া, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : শুক্রবার (১৩জুন) বিকাল ৫ টায় জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ ইউনিয়ন আমীর মাওলানা মুখতার হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটনি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে সব আছে কিন্তু পলিসিগত কারনে আওয়ামী লীগ সরকার মানুষকে জি’ম্মি করে রাখতো, কখনো লোডশেডিং করেছে, কখনো দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছে, কখনো গ্যাস সরবরাহে বি’ঘ্ন ঘটিয়েছে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার আমীর মুখতার আহম্মদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জোরারগঞ্জ থানার সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মডেল থানা শাখার সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক শিবির নেতা জামাল উদ্দিন, আলী হাসান মেম্বার, মাওলানা নজরুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জোরারগঞ্জ বাজারে জনসংযোগ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
আপনার মতামত লিখুন :