ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৫৯, মৃত্যু আরও পাঁচজনের | Daily AjKaler Kontho

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৫৯, মৃত্যু আরও পাঁচজনের


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৩, ২০২৫, ৬:২০ অপরাহ্ন
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৫৯, মৃত্যু আরও পাঁচজনের

আজকালের কন্ঠ ডেস্ক : দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন।তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২৪ জন আক্রান্ত বরিশাল বিভাগে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

এতে বলা হয়, এ সময়ের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, ঢাকা বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৭০ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।