সাবেক প্রতিমন্ত্রীর উপস্থিতে রাণীনগরে ঈদ পূনর্মিলননী অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সাবেক প্রতিমন্ত্রীর উপস্থিতে রাণীনগরে ঈদ পূনর্মিলননী অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১২, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
সাবেক প্রতিমন্ত্রীর উপস্থিতে রাণীনগরে ঈদ পূনর্মিলননী অনুষ্ঠিত

মোঃ রায়হানুল হক ,রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি : মঙ্গলবার (১০ জুন ) নওগাঁর রাণীনগরে আইডিয়াল একাডেমির উদ্যোগে এবং সাবেক প্রতিমন্ত্রীর উপস্থিতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাণীনগর উপজেলা অডিটোরিয়ামে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আইডিয়াল একাডেমীর সভাপতি মোঃ নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে, পাভেল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও উত্তর বঙ্গের বর্ষীয়ান (বিএনপি) নেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোঃ আলমগীর কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, নওগাঁ জিলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রায়হান আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক নবাব, রাণীনগর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান সরফরাজ খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন প্রমুখ। এছাড়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আইডিয়াল একাডেমীর শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী জনাব আলমগীর কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ” পড়াশোনা শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য নয়, পড়াশোনা করবে আগামীর স্বপ্ন দেখবে। যে নিজে স্বপ্ন দেখে না সে দেশকে স্বপ্ন দেখাতে পারে না। তোমাদের নিয়ে বাংলাদেশে স্বপ্ন দেখে। তিনি সকলের উদ্দেশ্যে আরোও বলেন, আমি যদি নাও থাকি তোমরা তাদেরকে কখনোই নেতৃত্বে আনবে না যারা দলের দালালী করে খায়।”