
নোয়াখালী জেলা প্রতিনিধি: ঈদ পরবর্তীতে নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন,নোয়াখালী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
সোমবার (৯জুন) সকাল ১১টার সময় বসুরহাট পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে, নিজ বাসভবনে সামনে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ফখরুল ইসলাম বলেন, বিগত ১৭ বছর যারা ওবায়দুল কাদের, আবদুল কাদের মির্জা ও আওয়ামী লীগের সাথে আঁতাত করেছিল, তারা কোন মামলা-হামলার শিকার হয়নি। তারা এখন বড় বড় কথা বলে।এরাই ৫ আগস্টের পর গত ৯ মাসে বিএনপির নাম ভাঙ্গিয়ে পদ-পদবী ব্যবহার করে ৫ আগস্টের পূর্বের আওয়ামী লীগের মত লুট-পাট, দখল,সন্ত্রাস,চাঁদাবাজি টেন্ডারবাজীসহ সকল অপকর্ম করেছে। এরা কেউ বিএনপি না, এরা আমাদের প্রতিপক্ষ।
বিএনপি নেতা ফখরুল ইসলাম আরও বলেন,এ শ্রেণীর নেতারা আওয়ামী লীগের আমলের কথা ভুলে গেছে। তাদের নেতা ওবায়দুল কাদের দলের সেক্রেটারী হয়েও ৫ঘন্টা বাথরুমে নাকি লুকিয়েছিল। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, আপনারা কি বিএনপির আগামী নেতৃত্ব এধরনের চান, যে আবার এধরনের নেতারা বাথরুমে লুকিয়ে বা পালিয়ে বেড়াবে। বাথরুমে লুকিয়ে থাকতে না চাইলে অনুরোধ করবো, চাঁদাবাজী, টেন্ডারবাজী, লুট, বালু-মাটি খাওয়া বন্ধ করুন। সকল অপকর্ম থেকে বিরত হোন। এ ধরনের লোকদের নেতৃত্বে আনবেন না। এ সব নেতারা যেন বিএনপির আগামী নেতৃত্বে না আসতে পারে সেজন্য সকলকে সজাগ থাকতে বলেন, এবং তাদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় মতলবে বিএনপি নেতাকর্মীদের সদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন,আফতাব আহমেদ বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সদ্য বিলুপ্ত উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, সদস্য একরামুল হক মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, আজিজুল হক রাজু, চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মহিন উদ্দিন ছোটন, বিএনপি নেতা হারুনুর রশীদ ভুঁইয়া, গোলাম হায়দার শাহীন, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন ফাহাদ, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, জসিম মেম্বার, চরফকিরা ইউনিয়ন যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ স্থানীয় নেতৃবৃন্দ,এবং প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার প্রমুখ।
আপনার মতামত লিখুন :