গাইবান্ধায় বিএনপি নেতা ইলিয়াস মিয়ার হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী | Daily AjKaler Kontho

গাইবান্ধায় বিএনপি নেতা ইলিয়াস মিয়ার হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৮, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন
গাইবান্ধায় বিএনপি নেতা ইলিয়াস মিয়ার হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মো. ইলিয়াস হোসেন (৪২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন। শনিবার (৭ জুন) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত মো. ইলিয়াস হোসেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মৃত মো. আবদুল ব্যাপারীর ছেলে এবং সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এলাকাবাসী ও পরিবারের সদস্যদের দাবি, রাজনৈতিক শত্রুতার জেরেই এ নির্মম হত্যাকাণ্ড ঘটেছে।

নিহতের বড় ভাই বলেন, “ওরা আগে আওয়ামী লীগ করত, আর আমার ভাই বিএনপি। ওরা আমার ভাইয়ের নামে একের পর এক মামলা দিত—মোট ১৮টি মামলা হয়েছিল। এরপর যখন হাসিনা পালিয়ে যায়, তখন তাঁরা ফিরে এসে আমার ভাইকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। আমি আমার ভাইয়ের হত্যার কঠোর শাস্তি চাই, খুনিদের ফাঁসি চাই