
নিউজ ডেস্ক : ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান খানের আগমনকে কেন্দ্র করে শোডাউন করেছে ছাত্রদল।
শুক্রবার (৬ জুন) দুপুরে তিনি ঢাকা থেকে বাউফলের বগা ফেরিঘাটে এসে পৌঁছালে বাউফল ছাত্রদলের কয়েক শত নেতাকর্মী ও সমর্থক বিভিন্ন স্লোগানে তাকে বরণ করেন। সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে তাকে গ্রামের বাড়ি— পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামে পৌঁছে দেওয়া হয়।
ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতা ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি আসেন।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আপনার মতামত লিখুন :