লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে পানিতে ডুবে খাদিজা (২) এবং তাফসির (২) নামের একই বয়সের দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিরশ্চিত করেছেন মৃত দুই শিশুর চাচা বাবলু পাটোয়ারী। ঈদুল আযহার মাত্র ১দিন আগে দুইটি শিশুর মৃত্যু নিয়ে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির চরশাহী গ্রামের কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনের পুকুরে এই ঘটনা ঘটে।

শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় ন্যশনাল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।