
গুরুদাসপুর( নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র ১৫০জন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী বাস্তলতোলা মোড়ে এই সামগ্রী বিতরণ করা হয়। শিধুলী যুবসমাজের উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোবারক হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডক্টর নাজমুল ইসলাম। এসময় ইঞ্জিনিয়ার রনি আহমেদ, সমাজ সেবক মাসুদ পারভেজ, আতিকুর রহমান, রিপন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, রাজু আহমেদ, শরিফুল ইসলাম, জয়নাল আবেদীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :