রায়পুর থানায় কর্মের মূল্যায়নে পুরস্কার পেলেন এস আই মহিউদ্দিন | Daily AjKaler Kontho

রায়পুর থানায় কর্মের মূল্যায়নে পুরস্কার পেলেন এস আই মহিউদ্দিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
রায়পুর থানায় কর্মের মূল্যায়নে পুরস্কার পেলেন এস আই মহিউদ্দিন

জাকির হোসেন জুয়েল, লক্ষীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন সম্প্রতি শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, খুন, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং ভূমি সংক্রান্ত বিরোধসহ নানা অপরাধ প্রতিরোধে তার নিরলস ও সাহসিকতাপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

গতকাল বুধবার (৪ জুন) বিকেলে রায়পুর-রামগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার মোঃ জামিলুল হক (পিপিএম) এবং রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া তাঁর হাতে ‘সম্মাননা স্মারক’ তুলে দেন।

এ উপলক্ষে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন তাঁর কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে রায়পুর সার্কেলে শ্রেষ্ঠ এসআই হিসেবে স্বীকৃতি পেয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও তিনি আরও সফলতা অর্জন করবেন। তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

এসআই মহিউদ্দিনের এ অর্জন থানার পাশাপাশি পুরো জেলায় পুলিশ প্রশাসনের প্রতি জনগণের আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।