নীলফামারীতে জনপ্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নীলফামারীতে জনপ্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ১:০৯ অপরাহ্ন
নীলফামারীতে জনপ্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার উদ্যোগে স্থানীয় জন প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০ টায় আল হেলাল একাডেমি হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাওার উপস্থিত জন প্রতিনিধিগনকে আমীরে জামায়াতের ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন এবং তাদেরকে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে জামায়াতের ইমেজ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের পক্ষে জনমত তৈরিতে জন প্রতিনিধিদের দায়িত্বশীল ভুমিকা পালনের আহবান জানান।

জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, অফিস ও মানব সম্পদ সেক্রেটারি প্রভাষক আব্দুল কাদিম, প্রচার সেক্রেটারি অধ্যাপক মো: ছাদের হোসেন, কর্মপরিষদ সদস্য কাজী আব্দুল মালেক ও আব্দুল কাদের, মজলিসে শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা আমীর আবু হানিফা শাহ, জলঢাকা উপজেলা আমীর মাষ্টার মোখলেছুর রহমান, ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান, সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আবদুল মোন্তাকিম সহ আরও অনেকে। এসময় বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিগনও বক্তব্য রাখেন।