ময়মনসিংহে মোবাইল কোর্ট পরিচালনা: অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা | Daily AjKaler Kontho

ময়মনসিংহে মোবাইল কোর্ট পরিচালনা: অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৫, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
ময়মনসিংহে মোবাইল কোর্ট পরিচালনা: অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা

ব্যুরো চীফ ময়মনসিংহ : আজ ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাস এলাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে গণপরিবহনে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩টি মামলায় মোট ৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালিত হয় ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মুফিদুল আলম এর নেতৃত্বে এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের তত্ত্বাবধানে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ যাত্রীরা যেন হয়রানির শিকার না হন এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় থাকে, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জেলা প্রশাসন আরও জানায়, ময়মনসিংহ জেলায় মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।