শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৪, ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ব্যুরো চীফ ময়মনসিংহ : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ সদর আসনের গণমানুষের প্রিয় নেতা আবু ওয়াহাব আকন্দ।

অনুষ্ঠানটি আয়োজন ও সার্বিক তত্ত্বাবধান করেন বিএনপি ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ও কৃষকদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন।

আবু ওয়াহাব আকন্দ তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে পারে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহ দিতে হবে।” তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়ামোদী দর্শক এবং সাধারণ জনগণের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।

এই টুর্নামেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তরুণ প্রজন্মকে তার আদর্শে উজ্জীবিত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।