মোহনগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে রচনা প্রতিযোগিতায় সাবা প্রথম | Daily AjKaler Kontho

মোহনগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে রচনা প্রতিযোগিতায় সাবা প্রথম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ৩, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
মোহনগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে রচনা প্রতিযোগিতায় সাবা প্রথম
সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি : জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সপ্তাহব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। আজ শেষ দিনে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সাবা কে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
আজ মঙ্গলবার ৩ জুন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ঃ মোমেনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
এতে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিস ডাঃ জান্নাতুনন্নেচ্ছা চাঁদনী, ডাঃ অলক কান্তি তালুকদার  ডাঃ আঁখি মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, নার্স শিফট ইনচার্জ নুরে ফারজানা রনি প্রমুখ ।
২৮ মে থেকে ৩ জুন পুষ্টি সপ্তাহ ছিল। চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ ও রচনা প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর (প্রভাতী শাখা ) ছাত্রী সাবিহা ইসলাম সাবা প্রথম স্থান অধিকার করে। ২০ মধ্যে ১৮ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে।
শিশু শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফাবিহা মেহজাবিন  হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবিহা ইসলাম সাবা।