আত্রাইয়ে প্রতিব*ন্ধী*দের মাঝে সহায়ক উপকরণ বিতরণ | Daily AjKaler Kontho

আত্রাইয়ে প্রতিব*ন্ধী*দের মাঝে সহায়ক উপকরণ বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন
আত্রাইয়ে প্রতিব*ন্ধী*দের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

আত্রাই রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে ৩৩ জন প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে রোববার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই উপকরণ বিতরণ করা হয়।

বিতরনকৃত উপকরণের মধ্যে ছিলো – হুইল চেয়ার ২২টি, ট্রাইসাইকেল ৬টি,অক্সিমারী ক্র্যাচ ২টি, এলবো ক্র্যাচ ১টি,কর্নার চেয়ার ১টি ও স্মার্ট সাদাছড়ি ১টি।

এ সময় আত্রাই উপজেলা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নিবার্হী কর্মকর্তা রাকিবুল হাসান উপস্থিত ছিলেন। অন্যদেও মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাছির উদ্দিন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কনসালটেন্ট ফিজিওথেরাপি ডা.আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।