ময়মনসিংহে মোবাইল কোর্ট পরিচালনায় ৯,৫০০ টাকা জরিমানা, অবৈধ পশুর হাট উচ্ছেদ | Daily AjKaler Kontho

ময়মনসিংহে মোবাইল কোর্ট পরিচালনায় ৯,৫০০ টাকা জরিমানা, অবৈধ পশুর হাট উচ্ছেদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২, ২০২৫, ৬:২৮ অপরাহ্ন
ময়মনসিংহে মোবাইল কোর্ট পরিচালনায় ৯,৫০০ টাকা জরিমানা, অবৈধ পশুর হাট উচ্ছেদ

ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া বাজার এলাকায় আজ (০২ জুন ২০২৫) মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় মোট ৪টি মামলায় ৯,৫০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। জনস্বার্থে পরিচালিত এ অভিযানে যান চলাচলে শৃঙ্খলা আনয়ন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়া, গতকাল (০১ জুন ২০২৫) অনুমতি ব্যতিরেকে অস্থায়ী পশুর হাট বসানোর চেষ্টা করা হলে, মোবাইল কোর্টের মাধ্যমে তা ভেঙে দেয়া হয়। অবৈধভাবে জনসমাগম ঘটিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে প্রশাসন।

মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম এর নেতৃত্বে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের তত্ত্বাবধানে সমগ্র ময়মনসিংহ জেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং এ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

জনস্বার্থে গৃহীত এ সকল কার্যক্রমে প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।