লোহাগড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

লোহাগড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
লোহাগড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১জুন) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদের সভাপতিত্বে ও কৃষিবিদ শেখ সালমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. জসীম উদ্দীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা আক্তার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ জাহিদুল ইসলাম বিশ্বাস, সিনিয়র মনিটরিং অফিসার (খুলনা অঞ্চল) কৃষিবিদ মো. মোসাদ্দেক হোসেন, প্রমুখ।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৭০ জন কৃষকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।