ডা. শফিকুর রহমান আমরা আদালতের প্রতি আস্থাশীল নিবন্ধন ফিরে পাবো ইনশাআল্লাহ | Daily AjKaler Kontho

ডা. শফিকুর রহমান আমরা আদালতের প্রতি আস্থাশীল নিবন্ধন ফিরে পাবো ইনশাআল্লাহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩১, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
ডা. শফিকুর রহমান আমরা আদালতের প্রতি আস্থাশীল নিবন্ধন ফিরে পাবো ইনশাআল্লাহ

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: আগামীকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বিষয়ে আদালতের রায়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা আদালতের প্রতি আস্থাশীল, আমরা নিবন্ধন ফিরে পাবো ইনশাআল্লাহ। ”

তিনি শনিবার (৩১ মে) বেলা পৌনে ৩ টায় সৈয়দপুর বিমান বন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেছেন। তিনি সৈয়দপুর থেকে ঢাকায় ফিরছিলেন। এসময় তাঁর সাথে ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ও শাহজাহান আলী। তিনি আর কোন কথা না বলে বিদায় নেন।

উল্লেখ্য, সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমিতে শুক্রবার ও শনিবার দুই দিন ব্যাপী জেলা মহানগর কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির আয়োজন করা হয়েছিল। আজ শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত তিনি এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন। শিক্ষা শিবিরে রংপুর অঞ্চলের ৮ টি জেলা ও মহানগরের শতাধিক নেতা অংশ গ্রহণ করেন।