বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃ'ত্যু,আ'হত ৩ বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর | Daily AjKaler Kontho

বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃ’ত্যু,আ’হত ৩ বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩১, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃ’ত্যু,আ’হত ৩ বিদ্যুৎ কার্যালয় ভাঙচুর

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি : বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় বাউসি উত্তরপাড়া এলাকায় ছেঁড়া তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিপুল মিয়া (৩০) মারা যায়। এ সময় কার্যালয়ের লাইন ম্যান আব্দুল মোতালেব (৪০), বাদল মিয়া (৩৫) ও নিরাপত্তা প্রহরী রাজু হাসান গুরুতর আহত হয়।

পরবর্তীতে বৈদ্যুতিক মিস্ত্রি বিপুল মিয়ার নিহতের খবর ছড়িয়ে পড়লে তার শুভাকাঙ্ক্ষী ও পরিবারের লোকজন বিদ্যুৎ কার্যালয় এ ভাঙচুর করে।জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল কার্যালয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার উপর দিয়ে জড়ো হাওয়া বয়ে যাওয়ায় বৈদ্যুতিক তার ছিড়ে গিয়ে বৈদ্যুতিক সরবরাহ লন্ড ভন্ড হয়ে যায়।

এরপর গত শুক্রবার পল্লী বিদ্যুৎ সমিতি সরিষাবাড়ী জুনাল কার্যালয়ের লাইন ম্যান আব্দুল মোতালিব, বাদশা মিয়া ও স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রি বিপুল মিয়া বাউসী উত্তরপাড়া এলাকায় ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার মেরামত করতে যায়। খুটিতে খুঁটিতে ছেঁড়া তার মেরামতের সময় হঠাৎ পিডিবির ও পল্লী বিদ্যুতের তার সংযোজনের বিদ্যুৎ সরবরাহ চলে আসে।

এ সময় বিদ্যুৎ স্পৃষ্টে বিপুল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। অপর দুইজন গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী গুরুতর আহত দুই লাইন ম্যান ও নিহত বিপুল নেয়ার মৃত্যু নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত আব্দুল মোতালেব ও বাদশা মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বিপুল মিয়া নিহতের খবর ছড়িয়ে পড়লে তার শুভাকাঙ্ক্ষী ও পরিবারের লোকজন শেষে বাড়ি জুনাল কার্যালয়ে হামলা করে। এ সময় কার্যালয়ের ছয়টি জানালা ভাঙচুর ও কাগজপত্র তছনছ করা হয়। এ সময়ের দায়িত্বগত নিরাপত্তা প্রহরী রাজু হাসানকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত শুক্রবার রাতেই গুরুতর আহত আব্দুল মোতালেবকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহত বিপুল মিয়ার বাবা সোহরাব আলী কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আমার ছেলেডা কারেন্টের কাজ কইরা খুঁটিতে উঠছিল। কর্মকর্তাদের অবহেলায় কারেন্ট ধরে মারা গেছে। এখন আমার কি হব গো বলছে আর কাঁদছে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি সরিষাবাড়ী জোনাল কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান বলেন, আমাদের মধ্যে তুই লাইনে কাজ করার সময় বিদ্যুৎ ছিল না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরিষাবাড়ী কার্যালয়ের বিদ্যুৎ সরবর হঠাৎ চলে আসায় বৈদ্যুতিক মিস্ত্রি বিপুল মিয়া বিদ্যুৎপৃষ্টে মারা যায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।