বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূল জুড়ে বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত বাগেরহাট শহর সহ কয়েকটি উপজেলা | Daily AjKaler Kontho

বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূল জুড়ে বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত বাগেরহাট শহর সহ কয়েকটি উপজেলা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৯, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন
বঙ্গোপসাগরের লঘুচাপে উপকূল জুড়ে বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত বাগেরহাট শহর সহ কয়েকটি উপজেলা

বাগেরহাট প্রতিনিধিঃ বৃহস্পতিবার (২৯ মে)ভোর রাত থেকে বাগেরহাট জেলা জুড়ে শুরু হয়েছে কখনও মাঝারি ও মুষলধরে বৃষ্টি । মাঝে মাঝে দমকা হাওয়া ও জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি বিবেচনায় মোংলা সমুদ্রবন্দরকে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হারুন উর রশিদ বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং রাতভর কখনও মাঝারি ও মুষলধরে বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দু’দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, তিন নম্বর সতর্ক সংকেত জারি থাকলেও আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। ফলে মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। এ অঞ্চলের জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনের করমজল এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ এছাড়াও বাগেরহাট জেলার সর্ববৃহৎ উপজেলা মোরেলগঞ্জ পৌর শহরে জোয়ারের পানিতে প্লাবিত রাস্তাঘাট ও বাড়িঘর। এতে চরম বিপদে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা

বাগেরহাট জেলা প্রশাসক মো. আহমেদ কামরুল হাসান এ প্রতিনিধিকে বলেন, টানা বৃষ্টি জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যদি জলবদ্ধতার সৃষ্টি হয় সেখানকার মানুষের জন্য শুকনা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। পরর্বর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয় হবে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা