
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলি, যুবদল নেতা ও সাবেক প্যানেল মেয়র মোঃআলাউদ্দিন,কাজী ফারুক সহ ২১ জন ত্যাগী নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও ৩৪–৩৫ জনের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাগেরহাট জেলা বিএনপি।
২৯ মে (বুধবার) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা দায়ের করা হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের পরিচ্ছন্ন, ত্যাগী নেতাকর্মীদের মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, একটি মহল রাজনৈতিকভাবে বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত। সেই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে এই মামলার মাধ্যমে নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এ ধরনের ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
আপনার মতামত লিখুন :