
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী থেকে নিখোঁজ হওয়া ব্যবসায়ী স্বপন মোল্লাকে ১৬ দিন পর সরিষাবাড়ী থানা পুলিশ উখিয়া থানা পুলিশের সহায়তায় উখিয়া একটি মসজিদ থেকে উদ্ধার করেছে।সরিষাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইনচের পার গ্রামের জসিম উদ্দিন মোল্লার ব্যবসায়ী ছেলে র সঙ্গে প্রতিবেশী সিরাজুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি পরে হাতাহাতি হয়। সিরাজুল ইসলামকে শায়েস্তা করার জন্য ব্যবসায়ী স্বপন মোল্লা গত ১০ মে রাত ৯ টার পরে বাড়ির পূর্ব পাশে মাধুর মোড়ে মোটরসাইকেল ও রক্তমাখা সাত দেখে আত্মগোপনে চলে যান।
এরপর নিখোঁজ স্বপন মোল্লার বাবা জসিম উদ্দিন মোল্লা থানা একটি সাধারণ ডায়েরি করেন। এরপর থেকে পুলিশ স্বপনকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে।গত ২২ মে ব্যবসায়ী স্বপন মোল্লা তার মুঠোফোন থেকে বাড়িতে স্ত্রীর কাছে ফোন করে। ফোন করে বলেন আমি বিপদে আছি। বিকাশে ২ লাখ টাকা পাঠাও।পরে স্বপনের স্ত্রী ও পরিবারের লোকজন সরিষাবাটি থানার ভারপ্রাপ্ত ওসি রাশেদুল হাসানের কাছে বিষয়টি অবগত করে।
এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে নিখোঁজ ব্যবসায়ী স্বপন মোল্লা কক্সবাজারের উখিয়া একটি মসজিদে অবস্থান করছে।গত ২৬ মে সরিষাবাটি থানা পুলিশ ও উখিয়া থানা পুলিশের সহায়তায় স্বপন মোল্লাকে উখিয়া উপজেলার একটি মসজিদ থেকে পুলিশ উদ্ধার করে।
গতকাল বুধবার রাতে পুলিশ আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া স্বপনকে তার বাবা জসিম উদ্দিন মোল্লা ও পরিবারের অন্যান্য সদস্যের উপস্থিতিতে বাবার কাছে বুঝিয়ে দেন।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, নিখোঁজের ১৬ দিন পর পুলিশ প্রযুক্তি ব্যবহার করে স্বপনকে উদ্ধার করা হয়েছে। স্বপনের পরিবার পরিজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রতিবেশী সিরাজুল ইসলামকে শায়েস্তা করার জন্যই আত্মগোপনে ছিলাম স্বপন একথা বলেছে।
আপনার মতামত লিখুন :