
ব্যুরো চীফ ময়মনসিংহ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে আজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় অবস্থিত দুটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে মেসার্স জিএমবি ব্রিকস ও মেসার্স এফবিসি ব্রিকস নামক ইটভাটাগুলোকে চিমনিসহ সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানকালে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটাগুলোর আগুন নিভিয়ে ফেলা হয় এবং পল্লী বিদ্যুৎ সমিতি, ত্রিশাল এর সহায়তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন অভিযানে নেতৃত্ব প্রদান করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম ও মোঃ রুকন মিয়া সহযোগিতা করেন।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ, ময়মনসিংহ জেলা পুলিশ এবং ত্রিশাল ফায়ার সার্ভিসের একটি দলও অভিযান পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :