
সুশীল আচার্য্য,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন( ৩১বিজিবি) কতৃক মালিকবিহীন ভারতীয় মদের বোতল জব্দ করেছে।এসব মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ৫৬বোতল এসি ব্ল্যাক অফিসার্স চয়েজ ব্র্যান্ডের ভারতীয় মদ। সোমবার (২৬মে) বিকাল ৩টায় দিকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৩১বিজিবি,র অধিনায়ক লে, কর্ণেল এ এস কামরুজ্জামান (পিবিজি এম)
এরআগে একই দিন দুপুর ২টার দিকে এসব বিদেশী মদের বোতলগুলো ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড় ইউনিয়নের প্রেমবাজার এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি’র সদস্যরা।
নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ মাধুপাড়া বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত। এ বিওপি’র পাঁচ সদস্যের একটি বিশেষ টহল দল তাদের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৪৮ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ অভিযানের প্রেমনগর বাজার এলাকা হতে মালিকবিহীন ৫৬ বোতল এসি ব্ল্যাক ও অফিসার্স চয়েজ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে বিজিবি’র এই টহল দলটি।তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় এসব মদের বোতলগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :