সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১
আজকালের কণ্ঠ
প্রকাশের সময় : মে ২৩, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ রওশন আলী নামের এক চায়ের দোকানদারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গনেশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মোঃ রওশন আলী (৫৪) ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ৭ম শ্রেণিতে পড়ুয়া ওই প্রতিবন্ধী শিশু (১৪) প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের প্রাইভেট পড়তে যায়। কিন্তু প্রাইভেট শিক্ষক ওই দিন তার ব্যক্তিগত কারনে না পড়ানোর কারণে সে একা সেখান থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে গনেশপুর বাজার পর্যন্ত আসলে তার প্রতিবেশি দাদা সম্পর্কের চায়ের দোকানদার রওশন আলী খাবার কিনে দেওয়ার নাম করে বাজারের পিছনে একটি পোল্ট্রি খামারের মধ্যে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে ওই শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই শিশুর বাবা পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে গভীর রাতেই চা ব্যবসায়ী রওশনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
আজ শুক্রবার সকালে নির্যাতিত শিশুর মা বাদী হয়ে রওশন আলীর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ০৭, তারিখ—
২৩/০৫/০২৫। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈন উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর পরই আসামীকে রাতে আটক করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত রওশন আলীর বিরুদ্ধে শিশুটি মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
আপনার মতামত লিখুন :