ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ফল প্রকাশ, স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত | Daily AjKaler Kontho

ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ফল প্রকাশ, স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২৩, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ফল প্রকাশ, স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত

শেখ মোঃ দীন ইসলাম ,ব্যুরো চীফ ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা পুলিশ ২০২৫ সালের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। ২৩ মে রাতে পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী আখতার উল আলম ৭১ জন নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করেন।

৩৮৯২ প্রার্থীর মধ্য থেকে শারীরিক, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়। নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা ও আইনের বই উপহার দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ পুলিশ একটি ব্রত, দায়িত্ব ও দেশপ্রেমের সঙ্গে তা পালন করতে হবে।”

এই নিয়োগ প্রক্রিয়া তদবির ও অনৈতিক প্রভাবমুক্ত থেকে দেশের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান কর্মকর্তারা।